সাভারে যুবলীগ নেতা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে জমি নিয়ে বিরোধের জেরে টেঁটাবিদ্ধ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম সি এম বাদশা ফয়সাল (৩৫)। তিনি সাভার পৌর এলাকার ইমান্দিপুরে থাকতেন। আজ রোববার বেলা দুইটার দিকে এ খুনের ঘটনা ঘটে।
সূত্র জানায়, বাদশা ফয়সাল সাভার থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ফয়সালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় জমি বায়না করেছিলেন ফয়সাল। রোববার সেই জমিতে বাউন্ডারি দিতে গিয়েছিলেন। সেখানে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা করে। তিনি বুকে এবং পিঠে টেঁটা বিদ্ধ হয়ে মারা গেছেন।
ফয়সালের মরদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।