সাভারে যুবলীগ নেতাসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে যুবলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-১) সদস্যরা। গত সোমবার ছোট কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল হামিদ (৩২), ছোট কালিয়াকৈর এলাকার আবদুস সাত্তার (৩৮), একলাছ (৪২) ও আবু তাহের (৩২)। তাঁদের কাছ থেকে চারটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান পিস্তল, একটি বন্দুক, পিস্তলের ছয়টি ম্যাগজিন, ২০টি শটগানের কার্তুজ, ৫০টি পিস্তলের গুলি, একটি রাইফেলের গুলি ও চারটি রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তাঁরা।
সহকারী পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, এসব অবৈধ অস্ত্র ছাড়াও সেলিম মন্ডল ও তাঁর ভাই মোহসিন মন্ডলের নামে দুটি বৈধ শটগান আছে।
সেলিম মন্ডল পলাতক থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।