সাভারে লুটপাট ও গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উপকণ্ঠ সাভারের কাউন্দিয়া ইউনিয়নে মা ও মেয়েকে আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও মালামাল লুটের অভিযোগ পাওয়া পাওয়া গেছে।
পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্র জানায়, গত সোমবার রাত আটটার দিকে একই এলাকার এক ব্যক্তি কয়েকজন সহযোগীকে নিয়ে ওই গৃহবধূর বাসায় যান। এরপর গৃহবধূর মা ও মেয়েকে একটি কক্ষে আটকে রেখে তাঁদের মারধর করা হয়। এরপর অর্থ ও স্বর্ণালংকার লুটে ওই ব্যক্তি গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা পালিয়ে যান।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপারের (এএসপি) দায়িত্বে থাকা রাসেল শেখ বলেন, গৃহবধূর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।