সাভারের বরখাস্ত পৌর মেয়র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র ও পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রোববার রাতে সাভারের ব্যাংক টাউন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার পুলিশ জানায়, রেফাত উল্লাহর বিরুদ্ধে নাশকতার কয়েকটি মামলা রয়েছে। ওই সব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু তিনি আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা পৌর বিএনপির নেতা নাজিমুদ্দিনকেও গ্রেপ্তার করা হয়। নাজিমুদ্দিনও নাশকতা মামলার আসামি। বিভিন্ন অভিযোগে গত মার্চ মাসে রেফাত উল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়।