সামিউলের লাশ গুমের চেষ্টায় জড়িত একজন আটক

সিলেটে সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজনকে আটক করেছে পুলিশ। তাঁর নাম রুহুল আমীন (২৯)। শিশুটি মারা যাওয়ার পর লাশ গুম করার চেষ্টায় জড়িত সন্দেহে তাঁকে আটক করা হয়েছে।
আজ শনিবার দুপুর দুইটার দিকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা-পুলিশ সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার থেকে তাঁকে আটক করে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেনের ভাষ্য, রুহুল আমীন সামিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আলী হায়দার ওরফে আলীর শ্যালক।
গত ৮ জুলাই সকালে সিলেট মহানগরের কুমারগাঁও বাসস্ট্যান্ডে দোকানঘরের খুঁটিতে বেঁধে লোহার রোলার দিয়ে পিটিয়ে রাজনকে হত্যা করা হয়। অভিযোগ, শিশুটি হত্যাকারীদের ওয়ার্কশপ থেকে একটি ভ্যান রিকশা চুরি করছিল।
এ নিয়ে সামিউল হত্যার ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত চারজনের একজনকে সৌদি আরবে আটক করা হয়েছে।
আরও জানতে পড়ুন; রাজন রে