সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লিতে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। জানতে চাইলে চেয়ারম্যান তোফাইল আহমদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বরখাস্তের চিঠি তিনি পেয়েছেন। তাঁর দাবি, রামুর বৌদ্ধমন্দিরে হামলার সঙ্গে তিন কোনোভাবে জড়িত ছিলেন না। রাজনৈতিকভাবে হয়রানি করতে একটি মহল তাঁকে আসামি করেছে। মন্ত্রণালয় তাঁকে বহিষ্কারের যে সিদ্ধান্ত নিয়েছে, এর বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার|