সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. আল-আমিনের (২৫) বিরুদ্ধে গরু চুরির অভিযোগে থানায় মামলা হলে পুলিশ তাঁকে গত শনিবার রাতে গ্রেপ্তার করে। চুরির অভিযোগে গতকাল রোববার ইউপি চেয়ারম্যান গ্রাম পুলিশ পদ থেকে আল-আমিনকে সাময়িক বরখাস্ত করেন। জানা গেছে, উপজেলার মরানিদ্রা গ্রামের দরিদ্র সুফিয়া বেগম নামের এক বাক্প্রতিবন্ধী নারীর একটি গরু এক সপ্তাহ আগে বিল থেকে চুরি হয়। খোঁজাখুঁজির পর গরুটি শনিবার সন্ধ্যায় ওই গ্রাম পুলিশের বাড়িতে পাওয়া যায়।