প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আযাদকে সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বরখাস্তের আদেশকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে। গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম সেলিম। প্রথম আলোকে তিনি বলেন, আদালতের আদেশে সরকারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।