প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম তারিকুল ইসলাম। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২২ মে সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রীকে কেরানীগঞ্জ থেকে ঢাকায় এনে একটি আবাসিক হোটেলে ধর্ষণ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন ছাত্র কর্তৃক এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন করেছে, যা শৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।