সার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় গতকাল শনিবার দুপুরে মেসার্স আবুল হাশেমের গুদাম থেকে ৪০ বস্তা সার জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈন উদ্দিন। এ সময় গুদামটি সিলাগালা করে দেওয়া হয়। মো. মাঈন উদ্দিন বলেন, ওই ডিলারের গুদামে গতকাল সকালে শ্রমিকেরা ইউরিয়া সারের বস্তা খুলে অপর বস্তায় ভরছিলেন। বিষয়টি গোপনে জানতে পেরে তাৎক্ষণিক ওই ডিলারের গুদামে অভিযান চালানো হয়। সারের বস্তা পাল্টানোর ঘটনা সন্দেহজনক হওয়ায় ৪০ বস্তা ইউরিয়া সার জব্দ করে গুদামটি সিলগালা করে দেওয়া হয়।