প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের করাইয়া বাজারের একটি দোকান থেকে ১১৯ বস্তা অবৈধ সার জব্দ এবং দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় এসব সার জব্দ করা হয়। জব্দ করা বস্তাগুলোর মধ্যে ৬৬টিতে ইউরিয়া, ৪৪টিতে ফসফেট, ৬টিতে টিএসপি ও ৩টিতে এমওপি সার রয়েছে। রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান গতকাল মঙ্গলবার জানিয়েছেন, দোকানদারের সার রাখার লাইসেন্স ছিল না। ইউএনওর নির্দেশে অভিযান চালিয়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ১২ (১) ধারা অনুসারে তাঁর সার জব্দ ও তাঁকে জরিমানা করা হয়েছে।