সারভর্তি ট্রাক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ইউরিয়াভর্তি একটি ট্রাকসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন ফরিদপুরের কোতোয়ালি থানাধীন টেপাখোলা ফরিদাবাদ গ্রামের ট্রাকচালক আরিফ আহম্মেদ (৩২) ও টেপুরাকান্দি গ্রামের বাসিন্দা চালকের সহকারী মজিবর শেখ (৩৫)। পাংশা থানা–পুলিশ জানায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোপালপুর সেতুর কাছে ট্রাকটি থামানো হয়। এতে পলাশ ইউরিয়া সার কারখানার ৪০০ বস্তা সার ছিল। এ সার বালিয়াকান্দি পাংশার মৃধা স্টোর ও সাহা ট্রেডার্সের নামে বরাদ্দ। কিন্তু অধিক মুনাফার আশায় তা নিয়ে কুষ্টিয়ায় পাঠানো হচ্ছিল। এ ঘটনায় আটজনের বিরুদ্ধে গতকাল মামলা হয়েছে।