সালথা থানার ওসিকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেনকে তাঁর কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার বিকেলে এ আদেশ দেন ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা বলেন, ওই থানায় ওসি হিসেবে ডি এম বেলায়েত হোসেনের কার্যকাল আড়াই বছরের বেশি হয়ে যাওয়ায় নিয়মানুযায়ী তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, বুধবার বিকেলেই ওই থানার নতুন ওসি হিসেবে আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ওসি ডি এম বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, কর্মস্থল ত্যাগ করার আদেশ তিনি পেয়েছেন। থানার দায়িত্বপ্রাপ্ত নতুন ওসি বুধবার সন্ধ্যায় তাঁর নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।