সালথায় গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলার কুটিবাড়ী পূর্বপাড়া গ্রাম থেকে গতকাল শনিবার দুপুরে তাছলিমা বেগম (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাছলিমা ওই গ্রামের কৃষক হাবিব মুন্সীর স্ত্রী।
এলাকাবাসী জানায়, হাবিব মুন্সী দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত। সংসারে চলছে অভাব-অনটন। যে কারণে শাশুড়ির সঙ্গে তাছলিমার ঝগড়া হতো। গতকাল সকালেও কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার কিছুক্ষণ পরই তাছলিমার লাশ ঘরে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।
হাবিব মুন্সী বলেন, ‘আমার স্ত্রী আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।’ তবে কে বা কারা এই হত্যা করেছে, তা বলতে পারেননি তিনি।