সালথায় ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে পুলিশে সোপর্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথায় ডাকাত সন্দেহে এলাকাবাসী দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মোড় হাট ও রঘুয়ারকান্দী গ্রামে ডাকাত সন্দেহে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ডাকাত সন্দেহে আটক দুই ব্যক্তি হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের গোসালকান্দা গ্রামের রাজা মিয়া ঢালী (৫০) ও যশোরের মনিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামের মকবুল হোসেন (৪০)।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাজা মিয়া ঢালীকে মোড়হাট মাদ্রাসার আশপাশে ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়। অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে রঘুয়ারকান্দী গ্রামে হাঁস-মুরগি বিক্রি করার সময় গ্রামবাসী মকবুল হোসেনকে আটক করে পুলিশের কাছে তুলে দেন।