সালথায় সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের জের ধরে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার সকালে দফায় দফায় এ সংঘর্ষ হয়।
তবে এ ঘটনার সূত্রপাত নিয়ে দুই দলের নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। সংঘর্ষের সময় বিএনপি-সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাড়িসহ পাঁচটি বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমি ৩০ বছর ধরে বাড়িতে থাকি না। এর পরও আমার বাড়িতে হামলা করা হয়েছে।’