সালথায় তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথায় মো. মনির হোসেন (২৫) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে নিজ বাড়ির উঠান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মনির উপজেলার গট্টি ইউনিয়নের দাড়িয়াকান্দির মালেক শেখের ছেলে।
সালথা থানার উপপরিদর্শক বিপ্লব কুমার দাস জানান, পারিবারিক কলহের জের ধরে ঘরে থাকার কীটনাশক খেয়ে মনির আত্মহত্যা করেন বলে তাঁর পরিবার দাবি করেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।
গত বছর ৩০ সেপ্টম্বর সকালে মনির হোসেনের বড় ভাই আবুল হোসেনকে (২৬) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার মামলায় মনির সাক্ষী ছিলেন।