সালথায় শিক্ষার্থী পেটানোর ঘটনায় শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলায় কুমারকান্দা জামিয়া সামসুল উলুম মাদ্রাসায় ১১ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ গত শুক্রবার তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।
মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, মক্তব বিভাগের শিক্ষক হাফেজ আবদুল রাজ্জাককে গত শুক্রবার বরখাস্ত করা হয়। আহত শিক্ষার্থীরা সুস্থ আছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা গাজী আবু বকর বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।
মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, পড়া না পারায় বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষক হাফেজ আবদুল রাজ্জাক ১১ শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন। পরে ওই শিক্ষার্থীদের মাঠে দাঁড় করিয়ে ২০০ বার কান ধরে ওঠবস করতে বলেন। কিছুক্ষণ ওঠবস করার পর অপারগতা প্রকাশ করলে ওই শিক্ষক আবারও শিক্ষার্থীদের গাছের ডাল দিয়ে পেটান। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে দ্রুত পাশের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাদের।