সালাহ উদ্দিনের সন্ধানের গুজব ছড়ানোর অভিযোগে আটক ২
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরে বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়া গেছে—এমন গুজব ছড়ানোর অভিযোগে দুই যুবককে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁরা হলেন মোখলেছুর রহমান ও আলিম শিকদার।
গতকাল শনিবার রাত ও আজ রোববার ভোররাতে অভিযান চালিয়ে নগরের আগ্রাবাদের মিস্ত্রিপাড়া ও সীতাকুণ্ডের হোসনাবাদ এলাকা থেকে এই দুজনকে আটক করা হয়েছে। আটক দুজনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে তাঁরা শিক্ষক পরিচয় দিয়ে পুলিশকে ফোন করার কথা স্বীকার করেছেন। তাঁরা মূলত প্রতারক চক্রের সদস্য। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত নিখোঁজ সংবাদগুলো থেকে পরিবারের ফোন নাম্বার নিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া গেছে জানিয়ে অর্থ আদায় করেন।
আরও জানতে পড়ুন: