সালিস বৈঠকে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার একটি মাছের ঘের নিয়ে আতিয়ার রহমান ও মাহাবুর রহমানের বিবাদের মীমাংসা করতে গত মঙ্গলবার সকাল থেকে পাঁজিয়া বাজারে সালিস বসে। সন্ধ্যা পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় উভয় পক্ষের মধ্যে সামান্য মারামারি হয়। এ সময় সালিসে উপস্থিত সাগরদত্তকাটি গ্রামের কৃষক বেলায়েত হোসেনের (৬০) মৃত্যু হয়। কেশবপুর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘বেলায়েতের হার্টের অপারেশন করা ছিল। মৃত্যুর ব্যাপারে তাঁর পরিবার কোনো অভিযোগ করেনি। তবু লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।