সালিসে পরিবারের সবাইকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সীমান্তবর্তী মোন্তাজ মোল্লার পাড়া এলাকায় সালিস বৈঠক শেষে গতকাল শুক্রবার সকালে প্রতিপক্ষের লোকজন একই পরিবারের নারীসহ পাঁচজনকে মারপিট করেছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা খারাপ হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দুজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ইদ্রিস প্রামাণিক (৩৯) বলেন, তিন দিন আগে সরদারের বাড়িতে গাজির গানের আসর বসেছিল। ওই আসরে স্থানীয় কুটি সরদারের সঙ্গে ছোট ভাই কাইয়ুম প্রামাণিকের মধ্যে গান নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে স্থানীয়ভাবে সমাধানের জন্য গতকাল শুক্রবার সকাল আটটার দিকে স্থানীয় নবীনের বাড়িতে সালিস বৈঠক বসে। বৈঠকের শেষ পর্যায়ে হঠাৎ কুটি সরদারসহ কয়েকজন তাঁদের ওপর হামলা করলে তাঁরা আহত হন।