সালিসে মারামারি আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে সালিসের সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় উভয় পক্ষের আটজন আহত হয়েছে। গত মঙ্গলবার উপজেলার ফুলজোড় গ্রামে ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের শাহাদৎ হোসেনের দ্বিতীয় বিয়ে করা নিয়ে তাঁর প্রথম স্ত্রী মিনা খাতুনের সঙ্গে ঝগড়া-বিবাদের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় সালিস বসে। এ সময় দুপক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে ওই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
গ্রাম্য মাতব্বর আবদুল লতিফ বলেন, সালিসটি শেষ পর্যায়ে চলে এসেছিল। কিন্তু হঠাৎ দুপক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনায় সালিসি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
মিনা খাতুন অভিযোগ করেন, তাঁর স্বামী তাঁর অনুমতি না নিয়ে তিন মাস আগে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে নানা অজুহাতে তাঁকে নির্যাতন করেন।