সালিসে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের কতিপয় নেতা-কর্মী সম্প্রতি উপজেলার শিকারপুর শেরেবাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল মৃধার (২৪) ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় গত বুধবার রাতে শিকারপুর ইউনিয়ন পরিষদে সালিস বৈঠকের আয়োজন করা হয়। সালিস বৈঠকের সিদ্ধান্ত মনঃপূত না হওয়ায় আবার ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে হামলা করেন। এতে নারীসহ পাঁচজন আহত হন। বৈঠকে উপস্থিত লোকজন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আধিপত্য বিস্তারের বিরোধের জের ধরে ৭ মার্চ উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় সজলের ওপর হামলা চালান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তারেক হোসেন ও বেলাল হোসেন।