সাড়ে তিন কোটি টাকার জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কর্ণফুলী ঘাট এলাকায় মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে প্রায় ৫০ টন জাটকা জব্দ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় নাবিক ও শ্রমিকসহ ১৫ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবদুল্লাহ আল মনসুর। অভিযানে সহায়তা দেয় র্যাব।
আবদুল্লাহ আল মনসুর প্রথম আলোকে বলেন, জাটকা ধরার অভিযোগে বেলা দেড়টার দিকে কর্ণফুলী ঘাটে ক্রিসেন্ট ফোর নামের একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালানো হয়। রাত সাড়ে আটটা পর্যন্ত ট্রলার থেকে জব্দ করা জাটকার পরিমাণ দাঁড়ায় প্রায় ৫০ টন। যার বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রলারের নাবিক ও শ্রমিকসহ ১৫ জনকে আটক করা হয়েছে।