সিংড়ায় ট্রান্সকম ডিলারের মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের একডালা বাজারে ট্রান্সকম বেভারেজের ডিলার টিপু সুলতানের মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার এ ব্যাপারে সিংড়া থানায় মামলা হয়েছে।
সিংড়া থানা-পুলিশ সূত্র জানায়, ট্রান্সকম বেভারেজের ডিলার ও সিংড়া বাজারের মেসার্স টিটন ট্রেডার্সের মালিক টিপু সুলতান দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় পেপসি ও কোকো কোলা পরিবেশন করে আসছেন। সম্প্রতি কালীগঞ্জ এলাকার উজ্জ্বল হোসেন ওই এলাকায় ব্যবসা করতে হলে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি করা টাকা না দেওয়ায় ৫ জুন সন্ধ্যায় পেপসি ও কোকো কোলার মালামাল একডালা বাজারের নাঈম স্টোরে সরবরাহ করার সময় বাধা দেওয়া হয় এবং ট্রাকে করে আনা প্রায় ৭১ হাজার টাকার মালামালও টাকা লুট করে নিয়ে যায়।