সিংড়ায় প্রতিপক্ষের হামলা, ভাঙচুর লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফসলের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের লোকজন এক প্রতিবেশীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছেন। গতকাল শুক্রবার উপজেলার পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্র জানায়, বোরো জমিতে পানি সেচ দেওয়া কেন্দ্র করে পাকুরিয়া গ্রামের স্কুলশিক্ষক নজরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আনোয়ার হোসেনের বিরোধ বাঁধে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। প্রতিবেশীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু এর কিছুক্ষণ পর আনোয়ার হোসেন লোকজন নিয়ে নজরুল ইসলাম, তাঁর ভাতিজা হাবিবুর রহমান ও মেহেদী হাসানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় বাড়ির মহিলারা বাধা দিলে হামলাকারীরা তাঁদের বেধড়ক পেটায়। খবর পেয়ে সিংড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।