সিংড়ায় শিবির সভাপতিসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলার শুকাস ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক (১৭) ও জামায়াত কর্মী আবদুর রাজ্জাককে (৩৮) আটক করেছে পুলিশ। সিংড়া থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে স্থানীয় বোয়ালিয়া বাজারে অভিযান পরিচালনা করে ওমর ফারুককে ও আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে আবদুর রাজ্জাককে আটক করা হয়।
আটক ওমর ফারুক একই উপজেলার কুড়িপাকুরিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। কুড়িপাকুরিয়া ফাজিল মাদ্রাসা থেকে এ বছর আলিম পরীক্ষায় অংশ নেওয়ার কথা। আটক হওয়া অপর জামায়াত কর্মী আবদুর রাজ্জাক লালোর ইউনিয়নের মাদারী গ্রামের আমির আলীর ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।