সিএনজি-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের শাহমখদুম থানার বায়াবাজার এলাকায় গতকাল বুধবার সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত মিলন হোসেনের (২৪) বাড়ি দুর্গাপুর উপজেলার রসুলপুর গ্রামে। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী। এঁরা হলেন রসুলপুর গ্রামের মুক্তার হোসেন (২৮), শাহবুদ্দিন শেখ (২৭) ও মিস্টার (৩০)। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, বেলা পৌনে ১১টার দিকে যাত্রীবাহী মোহনপুরগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে মিলন হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।