সিগারেট জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে বিমানবন্দরের কার্গো গুদাম থেকে এসব সিগারেট জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন জানান, গত ৮ এপ্রিল ইতিহাদ এয়ারওয়েজের একটি কার্গো ফ্লাইটে করে দুবাই থেকে মিথ্যা আমদানি ঘোষণা দিয়ে এসব সিগারেট আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল বিমানবন্দরের কার্গো গুদাম থেকে ২৮০ কার্টন সিগারেট জব্দ করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।