প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শাখা থেকে ১ লাখ ৮৭ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল বুধবার বিকেল চারটার দিকে এসব সিগারেট জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কার্গো শাখা থেকে ১ হাজার ১৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। মঙ্গলবার দুবাই থেকে ইতিহাদ এয়ারলাইনসের কার্গো ফ্লাইটটি চট্টগ্রামে আসে।