প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৭০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বিমানবন্দরের কার্গো শেড থেকে এগুলো জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার সেলিম রেজা প্রথম আলোকে জানান, দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের কার্গো বিমানে করে গত বৃহস্পতিবার সিগারেটগুলো চট্টগ্রাম বিমানবন্দরের কার্গো শেডে আসে। গোপন তথ্যের ভিত্তিতে কম্বল ও গুঁড়ো দুধ দিয়ে মোড়ানো প্যাকেট থেকে ১ হাজার ৭০০ কার্টন সিগারেট জব্দ করা হয়।