সিগারেট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। গতকাল সোমবার সকালে এসব সিগারেট জব্দ করা হয়। এর মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের সহকারী কমিশনার মো. সোহেল রানা বলেন, শামিমুজ্জামান ও মো. করিম নামের দুই যাত্রী গত বৃহস্পতিবার শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে শাহ আমানত বিমানবন্দরে আসেন। তাঁরা ওই দিন লাগেজ নিয়ে যাননি। গতকাল সকালে লাগেজ নিতে আসেন। সন্দেহ হওয়ায় তাঁদের লাগেজগুলো পরীক্ষা করা হয়। তখন লাগেজগুলোতে ২২০ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়।