সিগারেট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ দেড় কোটি টাকার সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে এগুলো জব্দ করা হয়। অধিদপ্তরের সূত্র বলেছে, বিমানবন্দরের আমদানি-রপ্তানি পণ্য বিমানে ওঠানো-নামানোর স্থানে অন্যান্য পণ্যের আড়ালে সিগারেটগুলো লুকানো ছিল। অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, এয়ারওয়ে বিল নম্বর ৬০৭১২৪২৮৩৪২-এ ১০টি ও ৬০৭১৩৪২৮৩৮২-এ দুটিসহ মোট ১২টি মাস্টার কার্টনে এসব সিগারেট প্যাকিং করা ছিল। ১ হাজার ৪২৮টি মিনি কার্টনে ২ লাখ ৮৬ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। জব্দ সিগারেটের মধ্যে ১ হাজার ৪০টি মিনি কার্টন বেনসন, ৬৯১ কার্টনে ডানহিল ব্র্যান্ডের সিগারেট আছে।
মইনুল খান বলেন, গত রোববার রাত আটটায় এসব সিগারেট আবুধাবি থেকে দেশে এসেছে। প্রথম চালানটি কেকেআর নামে ও পরের চালানটি নামবিহীন অবস্থায় পাওয়া গেছে।