সিগারেট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক গোয়েন্দা গতকাল শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৮৭ কার্টন সিগারেট জব্দ করেছে। দুবাই থেকে মুম্বাই হয়ে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা আমজাদ আলী নামের এক যাত্রী এই সিগারেট নিয়ে আসেন। আটক করা সিগারেটগুলো সুইজারল্যান্ডের ডানহিল ও কোরিয়ার ইজি ব্র্যান্ডের। পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা বলে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন। সিগারেটের ওপর উচ্চ শুল্ক পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা।
বিজ্ঞপ্তি