সিগারেটসহ বিমানযাত্রী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০০ কার্টন বিদেশি সিগারেটসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম মো. জামাল (৩৬)। তাঁর বাড়ি চট্টগ্রাম জেলায়। গতকাল সোমবার সকালে জামালকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে বলেন, গতকাল সকালে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে আরব আমিরাত থেকে ঢাকায় আসেন জামাল। দুপুরে বিমানবন্দরের ক্যানপি-২ থেকে বের হওয়ার সময় তাঁর সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। জামালের ট্রলি ও ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪০০ কার্টন ইজি স্পেশাল গোল্ড ও ২০০ কার্টন ডানহিল ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। আটক সিগারেটের আনুমানিক দাম ১২ লাখ টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।