সিঙ্গাইরে যানবাহনে ফের গণডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বিন্নাডাঙ্গি এলাকায় গত শুক্রবার রাতে গণডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতেরা কয়েকটি যানবাহন থামিয়ে যাত্রীদের মারধর করে নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি রাতে একই স্থানে যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছিল।
ভুক্তভোগীদের বরাত দিয়ে স্থানীয় দক্ষিণ ধল্লা গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানান, শুক্রবার রাত দুইটার দিকে ১০-১২ জনের ডাকাত দল হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক মহাসড়কের বিন্নাডাঙ্গি এলাকায় সড়কে সিমেন্টের খুঁটি ও পায়খানা তৈরির স্লাব ফেলে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতেরা। এরপর তারা একটি প্রাইভেট কারের যাত্রী উপজেলার রামকান্তপুর গ্রামের মজিবুর রহমানের কাছ থেকে তিন হাজার ও আবদুর রশিদের কাছ থেকে ১০ হাজার টাকাসহ অন্যান্য যানবাহনের যাত্রী ও চালকদের নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় যাত্রীদের চিৎকার শুনে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পালিয়ে যায়।
যাত্রীবাহী বাসে ডাকাতি: নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুক্রবার রাত ১১টায় একটি যাত্রীবাহী বাসে ডাকাতি সংঘটিত হয়েছে।