সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদে অর্থায়নের দায়ে সিঙ্গাপুরে দুই বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন সে দেশের একটি আদালত। গতকাল মঙ্গলবার এ রায় দেওয়া হয়।
কারাদণ্ড পাওয়া দুজন হলেন দৌলতুজ্জামান (৩৪) ও লিয়াকত আলী মামুন (২৯)। তাঁদের দুই থেকে আড়াই বছর কারাভোগ করতে হবে। গত মে মাসের ২৭ তারিখ গ্রেপ্তার ধরে এ সাজা কার্যকর হবে।
সরকারপক্ষের আইনজীবী বলেন, নির্মাণশ্রমিক দৌলতুজ্জামান বাংলাদেশে জঙ্গি হামলা চালাতে মিজানুর রহমানকে ২০০ সিঙ্গাপুরি ডলার দিয়েছিলেন।
গত এপ্রিলে জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরের ‘অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে’ আট বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। বাকি ছয়জনের মধ্যে গত জুলাই মাসে মিজানুর রহমান, রুবেল মিয়া (২৬), মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার সোহেলের (২৯) দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। গতকাল কারাদণ্ড দেওয়া হলো শেষ দুজনের।