সিটি কলেজে ছাত্রলীগের কর্মীদের মধ্যে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছেন।

সিটি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবদুল খালেক প্রথম আলোকে জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতি হয়েছে। একপর্যায়ে কলেজের পাশে শাহজাহান হোটেলের সামনে গিয়ে তাঁরা আবারও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে জ্যেষ্ঠ নেতাকর্মীরা গিয়ে বিবদমান দুই পক্ষকে শান্ত করেন। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) নাজির আলম বলেন, ‘সিটি কলেজে ছাত্রদের মধ্যে মারামারির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু গিয়ে কাউকে পাওয়া যায়নি। মো. রায়হান ও মো. ফয়সাল নামের দুই ছাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে এমন খবর শোনা গেছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।’