সিটি ব্যাংকের ৫ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ব্যাংক থেকে প্রায় এক হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য সিটি ব্যাংকের ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে
দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক জুলফিকার আলীর নেতৃত্বে একটি দল আজ মঙ্গলবার সকাল থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।
যাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে—তাঁরা হলেন, সিটি ব্যাংকের প্রধান শাখার সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল ফারুক, সাবেক এসএভিপি মো. মিজানুর রহমান, সাবেক ইভিপি ও ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস, সাবেক ভিপি মো. শওকত আলী ও সৈয়দ ফাখরী ফয়সাল।
জিজ্ঞাসাবাদের জন্য ৯ ফেব্রুয়ারি তাঁদের তলব করে নোটিশ পাঠানো হয়।
জানা যায়, ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে প্রায় এক হাজার কোটি টাকা ঋণ নেন ওয়াহিদুর রহমান নামের এক ব্যবসায়ী। পরে তিনি চিকিৎসার নামে সিঙ্গাপুর পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে সিটি ব্যাংক থেকে ট্রাইও হলোগ্রাম ইন্ডাস্ট্রিজের নামে নেওয়া ১৮ কোটি ১৬ লাখ লাখ টাকা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এলে দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে।