সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ সিআইডির কনস্টেবল গ্রেপ্তার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে বুধবার রাত সোয়া ১১টার দিকে ৫০০ পিস ইয়াবাসহ সোলেমান মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি নিজেকে সিআইডির কনস্টেবল বলে পরিচয় দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে বুধবার রাত সোয়া ১১টার দিকে ৫০০ পিস ইয়াবাসহ সোলেমান মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি নিজেকে সিআইডির কনস্টেবল বলে পরিচয় দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ সোলেমান মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় সোলেমান নিজেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) কনস্টেবল বলে পরিচয় দেন। 
সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে বুধবার রাত সোয়া ১১টার দিকে সোলেমান মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকার হাবিবুর রহমানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ অফিসের পরিদর্শক নজরুল ইসলাম ও পুলিশকে সোলেমান জানিয়েছেন, তিনি সিআইডি ঢাকা হেডকোয়ার্টার্সে কর্মরত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ অফিসের পরিদর্শক নজরুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় তাঁর নেতৃত্বে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ সোলেমান মিয়াকে গ্রেপ্তার করা হয়। সোলেমান মাদক বিক্রি করার জন্য বহন করছিলেন। গ্রেপ্তারের সময় তিনি নিজেকে সিআইডির কনস্টেবল বলে পরিচয় দেন। তাঁকে গ্রেপ্তারের পর সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
নজরুল ইসলাম আরও জানিয়েছেন, অবৈধভাবে মাদক বিক্রির দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনি বাদী হয়ে সোলেমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অবশ্য গ্রেপ্তারের সময় সোলেমানের সঙ্গে কোনো আইডি কার্ড পাওয়া যায়নি। তিনি সিআইডির কনস্টেবল কি না, তা মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে দেখছেন।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার হওয়া সোলেমান মিয়া সিআইডির কনস্টেবল কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ব্যাপারে মামলা হয়েছে।