সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত বুধবার রাতে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নূর হোসেন, আশিক ও অহিদ মিয়া। বুধবার রাতেই গৃহবধূ সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। গতকাল বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে অহিদ ১৬৪ ধারায় নারায়ণগঞ্জ অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বসন্ত কুমারের আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানায় পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওমর ফারুক বলেন, সুনামগঞ্জ থেকে সিদ্ধিরগঞ্জের আঁটি ওয়াপদা কলোনি এলাকায় স্বামীসহ আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন ওই গৃহবধূ। বুধবার রাতে ফেরার পথে চারজন গৃহবধূর স্বামীর হাত-পা বেঁধে ফেলেন। এরপর একটি পরিত্যক্ত কারখানায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন তাঁরা।