সিদ্ধিরগঞ্জে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের প্রধান ফটকের বিপরীত পাশে ডিএনডি খাল থেকে গতকাল সকালে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুদ আলম খান বলেন, নিহতের পরনে ছিল সাদা লুঙ্গি ও গেঞ্জি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। লাশের হাঁটুতে আঘাতের চিহ্ন আছে।