সিদ্ধিরগঞ্জে শিক্ষকের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্তকরণের প্রতিবাদ করায় গতকাল বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘গতকাল সকালে বিদ্যালয়ে পরীক্ষা চলার সময় নিজাম ও শুভ মিয়া নামের দুই তরুণ ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। আমি বিষয়টি দেখতে পেয়ে বাধা দিলে ওই তরুণেরা আমার ওপর হামলা চালায়। এ সময় অন্যান্য ছাত্র ও শিক্ষকেরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর নিজাম ও শুভর নেতৃত্বে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে বিদ্যালয়ের ভেতরে অফিস কক্ষে ঢুকে আমার ওপর হামলার চেষ্টা করে। তবে ছাত্রছাত্রীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় আমি সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দিই।’
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, অভিযোগ তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে দুপুরে নিজামের বাবা হেলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ছাড়া র্যা ব-১১-এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।