সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের সিদ্ধিরগঞ্জ পুলের রেললাইন এলাকায় গত বুধবার রাতে এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।
নিহত গৃহবধূর নাম মিতু আক্তার। তাঁর স্বামীর নাম লাল চান মিয়া। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে বুধবার গভীর রাতে মিতু ও চান মিয়ার ঝগড়া হয়। পরে মিতুকে গলায় কাপড় পেঁচানো অবস্থায় ফেলে পালিয়ে যান চান মিয়া। পরে প্রতিবেশীরা ঘটনা আঁচ করতে পেরে মিতুকে গুরুতর অবস্থায় প্রথমে শিমরাইলের সাজেদা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।