সিদ্ধিরগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জে একটি স্বর্ণের দোকানে ককটেল ফাটিয়ে ও গুলি করে ডাকাতেরা প্রায় ১ লাখ টাকা ও ১০-১২ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়েছে। গতকাল বৃহস্পতিবার মিজমিজি কান্দাপাড়া বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় বড় মসজিদ এলাকার কার্তিক চন্দ্র দাসের বিনিময় জুয়েলার্সে ১০-১২ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা দোকানটির সামনে কয়েকটি গুলি করে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। ডাকাতেরা অস্ত্রের মুখে দোকানের কর্মচারী অধীর, অর্জুন, মনব, পবিত্র ও সুদীপ নামের চারজনকে জিম্মি করে দোকানের আলমারি ও শোকেস ভেঙে স্বর্ণালংকার লুট করে। পরে ডাকাতেরা পাশের গলি দিয়ে সটকে পড়ে।