সিনেমা মালিক সমিতির সভাপতিকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনার ইস্কাটন রোডে বুধবার দুপুরে বাংলাদেশ সিনেমা হল মালিক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখারউদ্দিন নওশাদকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে ইফতেখারউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বুধবার রাত ১০টায় ইফতেখারউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এ সময় তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, বুধবার দুপুর ১২টার দিকে ইস্কাটন রোডে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে তাকে মারধর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ইফতেখারউদ্দিন যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না। বহিরাগত কয়েক যুবক তাকে কিল ও ঘুষি মেরেছিলেন। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।