সিপিবির সভাপতিকে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে তাঁর ই-মেইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ই-মেইলটি পাঠানো হয়। এ বিষয়ে গতকাল শনিবার সিপিবির পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মিশন জিহাদের’ নায়েবে আমির পরিচয় দিয়ে জনৈক নিজাম উদ্দিন সিপিবি সভাপতির ব্যক্তিগত ই-মেইলে প্রাণনাশের হুমকি দেন।