সিম ও ভিওআইপি সরঞ্জাম আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়েরবাজার এলাকায় ভিওআইপিবিরোধী অভিযান চালিয়ে মামুনুর রশিদ নামে একজনকে আটক করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ মুঠোফোন সিম কার্ড ও ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিটিআরসি ও মোহাম্মদপুর থানা-পুলিশ যৌথভাবে ওই অভিযান চালায়। অভিযানে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। কয়টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে জানতে চাইলে গতকাল রাত ১১টায় তিনি বলেন, এখনো হিসাব চলছে।