সিম নিবন্ধনে জালিয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সিম নিবন্ধনে জালিয়াতির ঘটনায় গতকাল রোববার থানায় অভিযোগ করা হয়েছে। গ্রাহকের অজান্তেই তাঁর জাতীয় পরিচয়পত্রে অপরিচিত কোনো সিম নিবন্ধিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সৈয়দপুরে গ্রামীণফোনের সিম ব্যবহারকারী শহরের নতুন বাবুপাড়ার জাহিদ হাসান তাঁর নামে অবৈধভাবে সিম বিক্রির অভিযোগ এনে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। শহরের অত্যাধুনিক সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের এসটি টেলিকম দোকানের বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, তাঁর জাতীয় পরিচয়পত্র নম্বর-৭৩২৮৫১১১৪৮১৯। পরিচয়পত্রের এ নম্বর, তাঁর ছবি ও আঙুলের ছাপ ব্যবহার করে গ্রামীণফোনের সিম নম্বর-০১৭৬৭-১৬৩০০৩ নিবন্ধন করে অন্যত্র বিক্রি করা হয়েছে। অথচ ওই নম্বরে তাঁর কোনো সিম নেই। জেলার একশ্রেণির টেলিকম ব্যবসায়ী গ্রাহকের আইডি ও ছবির সঙ্গে কৌশলে আঙুলের একাধিক ছাপ সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে গোপনে বিভিন্ন মুঠোফোন অপারেটরের সিম নিবন্ধন করে রাখেন। পরে ওই ব্যক্তির নামে আলাদাভাবে একাধিক অপারেটরের নিবন্ধন করে রাখা সিম অন্য ব্যক্তির কাছে বিক্রি করা হয়।