সিরাজগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ কারাগারে পরেশ চন্দ্র রবিদাস (৪৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি রায়গঞ্জ উপজেলার মালতিনগর এলাকার রাজ কুমার রবিদাসের ছেলে।

সিরাজগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আল মামুন জানান, শাসকষ্টের কারণে পরেশ চন্দ্র রবিদাস কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ মঙ্গলবার ভোরে অবস্থার অবনতি হলে তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সাজা হওয়ায় পর গত বছরের ২৭ ডিসেম্বর কারাগারে আসেন। ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।